ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা

রফিকুল ইসলাম, নাগেশ্বরী (কুড়িগ্রাম) :
  • আপডেট সময় : ১২:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৬৩ বার পঠিত

​নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা

“বাংলাদেশ দলিল লেখক সমিতি” নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে, ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) লাগেশ্বরী বাসস্ট্যান্ড উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা দলিল লেখক সমিতি ও নাগেশ্বরী দলিল লেখক সমিতির সভাপতি মোঃ রবিউল আলম রানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা সমিতির কোষাধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সদস্য মোঃ শাকিল আলম।

​দলিল লেখকদের ৭ দফা দাবিগুলো হলো:
​১. দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
২. সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৫,০০০/- টাকা বাস্তবায়ন করতে হবে।
৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল লিখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৪. থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে।
৫. যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু পেশাগত কারণে দলিল লেখক/মুসাবিদাকারককে আসামি করা যাবে না।
৬. দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

​দলিল লেখক সমিতির প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা

আপডেট সময় : ১২:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬