ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরীতে সাবেক সাব-রেজিস্টার স্বপন প্রধানের মরদেহ উদ্ধার

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১২:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১১৬ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর এলাকা থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধান (৬৫) এর মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে উপজেলার মডেল মসজিদের পাশে গেদ্ধার পাড় বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপন প্রধান নাগেশ্বরী পৌর শহরের সাতানী পাড়ার বাসিন্দা। তিনি একজন সাবেক সাব-রেজিস্ট্রার কর্মকর্তা ছিলেন।

জানা গেছে,বিগত কয়েক বছর আগে তিনি গোদ্ধার পাড় বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ নামক একটি স্থাপনা নির্মাণ করেন। বিলের পাশেই তার মালিকানাধীন হলিকেয়ার ক্লিনিক এর একটি কক্ষে তিনি মাঝে মধ্যে বসতেন ।

স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছে। পুলিশও প্রাথমিক ভাবে পরিকল্পিত ভাবে হত্যার সম্ভাবনার কথা জানিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তালহা নামের তার এক সৎ ভাইকে আটক করে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন,মরদেহটি কচুরিপানার নিচে লুকানো ছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও তিনি জানান

ট্যাগস :

নাগেশ্বরীতে সাবেক সাব-রেজিস্টার স্বপন প্রধানের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫