ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নাগেশ্বরীতে সরকারি রাস্তা দখলের প্রতিবাদে   বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৮০ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ৯ নং ওয়ার্ড ডায়ালার পার এলাকায়, সরকারি রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে এ মানববন্ধন করে শ্রেণী পেশার মানুষ। 

মানববন্ধনে বক্তব্য রাখেন,অধ্যক্ষ জায়েদুর রহমান, আসাদুজ্জামান যাদু, নুর জামাল মিয়া, আশরাফুল আলম প্রমুখ। বক্তারা দ্রুত সরকাবি রাস্তার দখল উচ্ছেদসহ দখলদারের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ ও নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার সাথে এ বিষয়ে মতবিনিময় করেন।  ইউএনও সিব্বির আহমেদ তাদেরকে রাস্তাটির দখলমুক্ত করার কার্যক্রম অফিসিয়ালী শুরু করার আশ্বাস দেন বলে জানা গেছে। 

  পৌরসভার ৯ নং ওয়ার্ড ডায়নারপাড় এলাকার মঈন উদ্দিনের ছেলে ভুমিদস্যু বেলাল হোসেন প্রায় ৩০ বছর ধরে একটি সরকারি রাস্তা দখল করে স্থায়ী স্থাপনা গড়ে বসবাস করে আসছিলেন। মানুষজন চলাচল করছিল অন্যের জমি দিয়ে তৈরি একটি রাস্তা ধরে। 

৮ বছর আগেও স্থানীয়রা জানতো অন্যের জমি দিয়ে যে রাস্তা সেটিই সরকারি। সে সময় স্থানীয় এক ব্যক্তি ভূমি জরিপের নতুন ম্যাপ দিয়ে মোহাম্মদ আলীর ছেলে পেশেন আলী নিজের জমি মাপতে গিয়ে প্রকাশ্যে আসে বেলাল হোসেনের দখলে নেয়া জমি দিয়েই রয়েছে সরকারি রাস্তা। পরে এ নিয়ে একাধিকবার এলাকায় সালিশী বৈঠকেও বিষয়টি সমাধান না হওয়ায় পৌরসভার পক্ষ থেকে রাস্তা পাকাকরণের উদ্যোগ গৃহীত হলেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ কয়েক দফা সরেজমিনে গিয়ে ইউএনও এবং ওসি পরিদর্শন করেন। সার্ভেয়ার দিয়ে একাধিকবার মাপজোখ করে সীমানা নির্ধারণ করে বেলালকে স্থাপনা সরাতে বললেও তাতে তিনি কর্ণপাত করেননি।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, এ বিষয়ে এখন থেকে অফিসিয়ালী কার্যক্রম অব্যাহত থাকবে।

নাগেশ্বরীতে সরকারি রাস্তা দখলের প্রতিবাদে   বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫