ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরীতে শুভ উদ্বোধন করা হলো কৃষি উপকরণ ব্যাংক

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৮৪ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষি উপকরণ ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়েছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে,২৪ নভেম্বর ২০২৪ রোজ রবিবার দুপুর ১২টা ৩০মিনিটে শুভ উদ্বোধন হয়। তবে প্রধান অতিথি সাবেক এমপি কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা বিশেষ কারণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। 

কৃষি উপকরণ ব্যাংক নাগেশ্বরী শাখার জোনাল পার্টনার মো.রেজাউল করিম সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার মিরাজের সঞ্চালনায়, কৃষি উপকরণ ব্যাংকের উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথির পক্ষে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুন্নবী দুলাল।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলু,সহ-সভাপতি মোঃ মকবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাপনী বক্তব্যে জোনাল পার্টনার রেজাউল করিম সরকার বলেন,কৃষকদের সহায়তায় এই ব্যাংকের কার্যক্রম শুরু হচ্ছে। এলাকার চাষীদের চাষে উদ্বুদ্ধ করতে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে এই কৃষি উপকরণ ব্যাংক। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী দুলাল বলেন,এই কৃষি উপকরণ ব্যাংক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষি উপকরণ এবং কৃষিযন্ত্রপাতি নিয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। এ সময় তিনি কৃষিবান্ধব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। বণিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলু বলেন, অত্র এলাকার চাষীদের সরিষাসহ অন্যান্য সবজি চাষে আরও বেশী উদ্বুদ্ধ হবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন, পাশাপাশি  কৃষি উপকরণ ব্যাংকের সফলতা কামনা করেন। 

উপস্থিত  বক্তারা আরও বলেন,ভবিষ্যতে পেঁয়াজ সংরক্ষণ ও সবজি চাষে কৃষকদের সহায়তায় কৃষি উপকরণ ব্যাংকের পরিকল্পনার কথা উল্লেখ করেন। কৃষি উপকরণ ব্যাংক আগামীতে অনেক দূর এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

ট্যাগস :

নাগেশ্বরীতে শুভ উদ্বোধন করা হলো কৃষি উপকরণ ব্যাংক

আপডেট সময় : ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪