নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীন লাভলী বেগম নিখোঁজ
- আপডেট সময় : ০৬:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৩৪০ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বানুরখামার (আমীনমোড়) এলাকার মানসিক ভারসাম্যহীন মোছা: লাভলী বেগম (২৭) এখন নিখোঁজ। গত ২০ জুন ২০২৫, শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি স্বামীর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।
লাভলী বেগমের স্বামী মোঃ সামাদ মিয়া (৫০) জানিয়েছেন, নিখোঁজ হওয়ার সময় তার স্ত্রীর পরনে ছিল পেটিকোট ও গায়ে ছিল মেছকি রঙের একটি কাপড়। তার গায়ের রঙ শ্যামলা। নিখোঁজ লাভলী মানসিক ভারসাম্যহীন বলে পরিবার দাবি করেছে।
নিখোঁজ লাভলীর কোনো সন্ধান পেলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে:
📞 মোঃ সামাদ মিয়া/ শহিদুল ইসলাম – ০১৩২১-৫১৩৯৭৬
📞 এম এস সাগর, সভাপতি – প্রেসক্লাব উত্তর ধরলা, বানুরখামার (লেকসিটি), নাগেশ্বরী – ০১৭১১-৭৫৩৫৯৯
এর আগে, গত ২২ মার্চ ২০২৫ তারিখে এটিএন নিউজে “কুড়িগ্রামে স্বামীর নির্মম অত্যাচারে মানসিক ভারসাম্য হারিয়ে এখন পাগল লাভলী বেগম” শিরোনামে একটি প্রতিবেদন প্রচারিত হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের। এরপর নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ তার দায়িত্বে লাভলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং তার চিকিৎসা ও সন্তান প্রসবের দায়িত্ব নেন।
১৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ লাভলী বেগমের একটি পুত্র সন্তান জন্ম নেয়। চিকিৎসার ফলে তার মানসিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে ইউএনও’র সার্বিক সহায়তায় ২৪ মে ২০২৫ তারিখে লাভলীর বিয়ে হয় মোঃ সামাদ মিয়ার সঙ্গে। বিবাহ অনুষ্ঠানে ইউএনও নিজে উপস্থিত থেকে যাবতীয় ব্যয় বহন করেন। সমাজসেবা অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিয়ের পর সামাদ মিয়া লাভলীকে স্ত্রী হিসেবে ও সন্তান মোঃ সাজ্জাদ হোসেন (নয়ন) কে নিজের সন্তানের মর্যাদা দিয়ে ঘরে তোলেন। তবে বিয়ের এক মাস না যেতেই আবার নিখোঁজ হয়ে গেলেন সেই লাভলী।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয়রা লাভলীকে ফিরে পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।



















