সংবাদ শিরোনাম ::
নাগেশ্বরীতে বেরুবাড়ী ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
- আপডেট সময় : ০৮:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৮৫ বার পঠিত

উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বর্ষনে সৃষ্ট বন্যায় চরম দুর্ভোগে কুড়িগ্রামবাসী। ইতিমধ্যে বন্যার্তদের মাঝে ত্রান সহায়তা শুরু করেছে সরকার।
এরই ধারাবাহিকতায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সবুজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, গত ০৭/০৭/২০২৪ ইং আশ্রয় নেওয়া বন্যা কবলিত ভুক্তভোগী পরিবারের মাঝে শুকনো খাবার, চাল,ডাল, তেলসহ বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছ।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন,নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সিব্বির আহমেদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোফাখ্খারুল ইসলাম, বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সোলায়মান আলী এবং ৬ নং ওয়ার্ড মেম্বারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।



















