নাগেশ্বরীতে বিনম্র শ্রদ্ধার সাথে ভাষা শহীদদের স্মরণ
- আপডেট সময় : ০১:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধার সাথে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করা হয়। ২১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন, নাগেশ্বরী থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মাধ্যমিক শিক্ষক সমিতি,উপজেলা বিএনপি, পল্লী বিদ্যুৎ, নাগেশ্বরী সরকারি কলেজ,পূর্ব সুখাতী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল, নাগেশ্বরী বণিক সমিতি, গণ অধিকার পরিষদ নাগেশ্বরী শাখা, নাগেশ্বরী হাসপাতাল, ফায়ার সার্ভিস নাগেশ্বরী, সোনালী ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখা, জনতা ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখা এবং রিপোর্টার্স ক্লাব নাগেশ্বরী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শহীদ মিনারে এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,শিক্ষার্থী,সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে উপস্থিত সবাই বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



















