নাগেশ্বরীতে বিএনপির আনন্দ শোভাযাত্রায় নেতাকর্মীর ঢল
- আপডেট সময় : ০৭:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ১১৯ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা ও পৌর বিএনপির বাংলা নববর্ষ উদযাপনে শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল নেমেছে। সোমবার ১৪ এপ্রিল ২০২৫ সকাল ১১ ঘটিকায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে নাগেশ্বরী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে আবারও মিলিত হয়।
নববর্ষের আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউল আলম শফিক এবং
সদস্য সচিব,মোখলেসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া পৌর বিএনপি’র আহবায়ক আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, যুগ্ন আহবায়ক আশরাফ হোসেন আপেল এবং সদস্য সচিব মোঃ আজিজুল হকসহ উপস্থিত নেতৃবৃন্দ।
আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির নব নির্বাচিত আহবায়ক গোলাম রসুল রাজা বলেন, এবারের পহেলা বৈশাখ এসেছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এটা হবে একটি নতুন সময়ের সূচনা। স্বৈরশাসকের পতনের পর তারই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন বছরে বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যত গড়ার।বিগত শাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সময়।
আজ দেশের সব মানুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে উদ্যাপন করেছে বাংলা নতুন বছর ১৪৩২। পুরোনো সব ব্যর্থতা ভুলে গিয়ে, নতুন আশায় ও সবার মঙ্গল কামনায় জমে উঠেছে নববর্ষের উৎসব। নববর্ষকে স্বাগত জানিয়ে চারদিকে ধ্বনিত হবে- ‘এসো হে বৈশাখ, এসো এসো।
‘বাংলা নববর্ষ ১৪৩২’ জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে নাগেশ্বরী উপজেলা ব্যাপী নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। বর্ষবরণে ‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে মুক্তমঞ্চে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।সাংস্কৃতিক সংগঠন গুলো’ পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছে উৎসব মুখর পরিবেশে।



















