নাগেশ্বরীতে ধান ক্ষেতে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২৪৯ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে হিরারভিটা সাতকুড়ার পাড় বটেরতল এলাকায়, ধানক্ষেতে ক্ষতবিক্ষত যুবকের মরদহ পাওয়া গেছে। যুবকের নাম মো. বেলাল হোসেন (২৫)। তিনি ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের,খোচাবাড়ী গ্রামের নুরনবি মিয়ার ছেলে। পেশায় ছিলেন একজন অটোচালক।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে হত্যা করে অটো নিয়ে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে আঘাতের ক্ষতবিক্ষত চিহ্ন পাওয়া গেছে। তবে তার অটোরিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান,“মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
স্থানীয়দের দাবি দ্রুত অপরাধীকে গ্রেফতার করে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।তবে এরই মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।



















