ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরীতে জাল সিল-মোহর ও নথি তৈরির অভিযোগে আটক ৩

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১৩১ বার পঠিত

 কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত জাল কাগজপত্র তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় বিপুল পরিমাণ জাল কাগজপত্র, শতাধিক সিল এবং কাগজ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

 ২৫ নভেম্বর দুপুর ২টায় নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, উপজেলার বি এসসি মোড় এলাকার নুর কম্পিউটার ও জননী কম্পিউটার নামক দুটি দোকানে দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র তৈরি করা হচ্ছে। পরে পুলিশের সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।

অভিযানে নুর কম্পিউটার ও জননী কম্পিউটারের মালিক মো. আসাদুজ্জামান (৪৩), মো. হাফিজুর রহমান (৩২) এবং দুলাল মিয়া (৫০) কে আটক করা হয়। অভিযানের সময় আরেক সন্দেহভাজন, বদরুল আলম রঞ্জু, পালিয়ে যায়।

সহকারী কমিশনার (ভূমি) জানান, দোকান দুটি থেকে সম্প্রতি বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, অপসারিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, অপসারিত পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সমাজসেবা কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার শতাধিক সিল উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জানান, অভিযানে জাল কাগজপত্র তৈরির উপকরণ, দোকানগুলোর কম্পিউটার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ট্যাগস :

নাগেশ্বরীতে জাল সিল-মোহর ও নথি তৈরির অভিযোগে আটক ৩

আপডেট সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪