সংবাদ শিরোনাম ::
নাগেশ্বরীতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
- আপডেট সময় : ০৭:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৮৯ বার পঠিত

পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র না থাকায়, নাগেশ্বরীতে ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ভিতরবন্দ ইউনিয়নের মেসার্স এস এস ফোর ইট ভাটার মালিক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা করে আসছিলো।এই অপরাধে ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর।
সকাল ১১ টায় কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহোযোগিতায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন।



















