ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নাগেশ্বরীতে অনিয়মের মধ্যে দিয়ে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রবিউল ইসলাম রয়েল-নাগেশ্বরী:
  • আপডেট সময় : ০১:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৩১৪ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী প্রাণী সম্পদ দপ্তর আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অথচ জানেনা অধিকাংশ খামারীরা। উপজেলার সবচেয়ে বড় দুগ্ধ খামারী নাখারগঞ্জের মোস্তাফিজুর রহমান অভিযোগ করে জানায়, নাগেশ্বরীতে বড় দুগ্ধ খামারটি তার অথচ, আমাকে মেলা সংক্রান্ত কোন তথ্যই দেয়া হয় নি। এমনকি আমি নাগেশ্বরী প্রাণী সম্পদ অফিসের কোন পরামর্শ ও সহযোগিতা পাইনি আজ অবধি।

নাগেশ্বরী সদরের খামারী হারিসুল বারি রনি অভিযোগ করে বলেন, আমি একজন আদর্শ খামারী হওয়া সত্বেও আমি মেলা সম্পর্কে কিছুই জানিনা। এছাড়াও নাখারগঞ্জের রাশিদুল ইসলাম সহ অনেক খামরী অভিযোগ করে বলেন, অফিসের ইচ্ছা মত তাদের পকেটের কিছু খামরীদের দাওয়াত দিয়ে এনে নামমাত্র মেলা করে থাকেন। সরেজমিনে গিয়ে দেখার যায়, স্টলে উন্নত জাতের প্রাণী ও মান সম্মত কোন প্রদর্শনী নেই।

এছাড়াও ব্যানার বা নাম ছাড়াই স্টলগুলো দেয়া হয়েছে। শুধু তাই নয় স্টলে কি জাতের প্রাণী বা প্রদর্শনী তা বোঝার কোন সুযোগ নেই। ঘটনার বিষয়ে সঠিক তদন্ত দাবি করেন প্রদর্শনীতে অংশগ্রহণ থেকে বাদ পড়া খামারীরা। অনেকে বলছে দীর্ঘদিন ধরে নাগেশ্বরী প্রানী সম্পদ দপ্তরে অনিয়ম করে চলছ অথচ দেখার কেউ নেই।

নাগেশ্বরীতে অনিয়মের মধ্যে দিয়ে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪