ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরী পৌরসভায় রাস্তার কাজে তৃতীয় শ্রেণীর খোয়া নামে মাত্র বিটুমিন ব্যবহার

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১২:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ২০৪ বার পঠিত

কুড়িগ্রমের নয়টি পৌরসভার প্রজেক্ট আওতাধীন, নাগেশ্বরী পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে আর ডি এন পি পি প্রজেক্ট এর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইকি বিল্ডার্স এর মাধ্যমে রাস্তার কাজ চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় বেরুবাড়ীগামি হাউরিভিটা  গ্রামে,  রোড মেইন্টেনেন্স এর কাজ শুধুমাত্র ৩০ থেকে ৪০% হয়েছে। কাজের মান খুবই নিম্ন। WBM এ প্রথম শ্রেণীর ইটের খোয়ার ৪ ইঞ্চি কমপ্যাক স্তর দেয়ার কথা থাকলেও , উক্ত কাজে ব্যবহার হয়েছে তৃতীয় শ্রেণীর খোয়ার ১.৫  থেকে ২ ইঞ্চি আন কম্প্যাক্টেড । 

তাও আবার রাস্তার ডব্লিউবিএমএ ২০ থেকে ২৫ পার্সেন্ট বালু ব্যবহার করা হয়েছে। ২৫ মিলি মিটার  কার্পেটিং করার কথা থাকলেও তা ১৫ থেকে ১৬ মিলিমিটার নামে মাত্র বিটুমিন ব্যবহার করে কাজ সম্পন্ন করা হচ্ছে। দেখার যেনো কেউ নেই। স্থানীয়দের দাবি, নাগেশ্বরী পৌরসভার উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিম তুষার ঠিকাদারের সাথে লিয়াজো করে এই অপকর্ম দুর্নীতি চালিয়ে যাচ্ছে। প্রকাশ থাকে যে, উক্ত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছে । এ বিষয়ে প্রকৌশলী আব্দুর রহিম তুষারের কাছে কিছু জানতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। 

প্রকাশ থাকে যে,বিগত আওয়ামী সরকারের নিয়োগকৃত এই প্রকৌশলী চাকরির প্রায় পাঁচ বছরে, নিজেকে প্রভাবশালী করে তুলেছে। বেরুবাড়ী রোডে হাউরিভিটা গ্রামে চলমান পিচ রাস্তাটির কাজের মান এতটাই নিম্ন যা নাগেশ্বরী পৌরসভায় এর আগে কখনো হয়নি। ঠিকাদারের কাজ দেখাশোনার দায়িত্বে থাকা লোকটি সংবাদ কর্মীকে বলেন, এলাকার কিছু লোকজন মিথ্যে বলছে, আপনারা যা পারেন তাই করেন। 

  সরেজমিনে গিয়ে এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা হলে তারা জানায়, সবচেয়ে নিম্নমানের কাজ হয়েছে এখানে। কর্তৃপক্ষকে অতি দ্রুত তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

নাগেশ্বরী পৌরসভায় রাস্তার কাজে তৃতীয় শ্রেণীর খোয়া নামে মাত্র বিটুমিন ব্যবহার

আপডেট সময় : ১২:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫