ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরী কচাকাটায় বিএনপি’র মত বিনিময় সভায় নেতাকর্মীদের ঢল

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৯১ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বিকেলে উপজেলার কচাকাটা ইউনিয়নের বটতলা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচাকাটা ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি,জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।

প্রধান অতিথি বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে সকল নেতাকর্মীকে প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়ার আহবান জানান। এসময় তিনি নিজের দলীয় মনোনয়ন প্রসঙ্গে বলেন, জনগণ যাকে ভালবেসে মনোনয়ন দিবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই জনগণের মনোনয়নকে শ্রদ্ধা রেখে তাকেই দলীয় মনোনয়ন প্রদান করবেন। সে সাথে তিনি আগামী নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে যা কিছু প্রয়োজন তা সব করবেন বলে মতবিনিময় সভায় আস্বস্ত করেন।

মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরন্নবী দুলাল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক নূরজ্জামাল হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক- মিনারুল ইসলাম, কেদার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান আনিছ,কচাকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন সহ কচাকাটা, কেদার, বল্লভেরখাস ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক সকল নেতাকর্মী ও সমর্থক। ধানের শীষ প্রতীক নিয়ে স্লোগানে- স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

ট্যাগস :

নাগেশ্বরী কচাকাটায় বিএনপি’র মত বিনিময় সভায় নেতাকর্মীদের ঢল

আপডেট সময় : ১০:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫