নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর শুভেচ্ছা বিনিময়
- আপডেট সময় : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১৭৭ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহনুর জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নেতৃবৃন্দ।(১৮ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি- শহিদুল ইসলাম শাহীন শহীদ (দৈনিক নাগরিক ভাবনা), সাধারণ সম্পাদক- রফিকুল ইসলাম রনজু (দৈনিক সময়ের কাগজ) এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আমান উল্লাহ আমান মাওলা, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, আই ওয়ান টিভির উত্তর প্রতিনিধি শাওন আহমেদ লেবু, পল্লী বাংলা টিভির উপজেলা প্রতিনিধি প্রভাষক কামরুল ইসলাম মানিক, সংবাদকর্মী জাকির হোসেন জুয়েল,আশরাফুল ইসলাম ফুল,রাকিবুল ইসলাম বাবু প্রমুখ।
এ সময় নবাগত উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহনুর জামান নাগেশ্বরী উপজেলাকে সার্বিক উন্নয়নে সকলের একান্ত সহযোগীতা কামনা করেন।



















