ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

নড়াইলে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

শেখ মাসুদ পারভেজ -নড়াইল:
  • আপডেট সময় : ০৯:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ২৪৫ বার পঠিত

‘”রক্ত দানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি’, এ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস নড়াইলে পালিত হয়েছে।

বৃহস্পতিবার ২ (নভেম্বর) দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ, নড়াইলের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

নড়াইল আধুনিক সদর হাসপাতালে আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। এর আগে একটি র‌্যালি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গাফফার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, ডাক্তার, নার্স ও ক্লিনিক মালিকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, রক্ত দানে কোনো ক্ষতি হয় না, প্রতিটি মানুষ তিন থেকে চার মাস পর রক্ত দিতে পারে, এ কার্যক্রমে সকলে এগিয়ে আসা উচিত, এছাড়াও মরণোত্তর চক্ষুদানে কোনো সমস্যা হয় না, চক্ষু দান করলে, ঐ চক্ষুর মাধ্যমে একজন দৃষ্টিহীন মানুষ তার দৃষ্টি শক্তি ফিরে পায়। তাই সকলকে এ বিষয়ে সচেতন হবে, এ সব কার্যক্রমে এগিয়ে আসতে হবে।

ট্যাগস :

নড়াইলে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

আপডেট সময় : ০৯:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩