নড়াইলে গাঁজাসহ গ্রেফতার -২
- আপডেট সময় : ০১:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ২৫২ বার পঠিত

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ১৬০ গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট মো: ইমন মোল্যা(২০) ও মো: হৃদয় মোল্যা(২৩) নামের দুই ব্যক্তি আটক।
আটককৃত মো: ইমন মোল্যা নড়াইল সদর থানার বোড়ামারা গ্রামের খাইরুল মোল্যার ছেলে এবং মো: হৃদয় মোল্যা একই গ্রামের মো: আকতার মোল্যার ছেলে।
মঙ্লবার (১৯ সেপ্টেম্বর) নড়াইল সদর থানাধীন হোসেনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব মো:ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে ১৬০(একশত ষাট) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।



















