ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নগরকান্দায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সহ ভাসুর আটক

শরিফুল হাসান-ফরিদপুরঃ
  • আপডেট সময় : ১২:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ২৭০ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাস্তপট্টি গ্রাম থেকে গত বৃহস্পতিবার সকালে ঘরের মেঝেতে রহস্যজনক অবস্থায় পড়ে থাকা হাসিনা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের পিতা মসলেম খলিফা বাদী হয়ে নিহতের স্বামী ও তার পরিবারের সদস্যদের অভিযুক্ত করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগের সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী সালথা উপজেলার দেওয়ালীকান্দা গ্রাম থেকে অভিযুক্ত স্বামী ফরহাদ মোল্লা ও ভাসুর কেরামত মোল্লাকে গ্রেফতার করে।

নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মন্ডল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ নিহতে লাশ উদ্ধার করে মরগে পাঠায়। এরপর নিহতের পিতা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। গতকাল (২ জুন ২০২৩) ভোররাতে পার্শ্ববতী সালথা উপজেলার দেওয়ালিকান্দা গ্রাম থেকে অভিযুক্ত স্বামী ও ভাসুরকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নগরকান্দায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সহ ভাসুর আটক

আপডেট সময় : ১২:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩