ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নগরকান্দায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে মাটি ব্যবসায়ীকে অর্থদন্ড

মিজানুর রহমান :
  • আপডেট সময় : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ১৫০ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ মে) বিকালে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হান্নান মাতুব্বর নামের এক মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে হান্নান মাতুব্বর নামে এক মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমি রক্ষায় আমাদের এধরণের অভিযান চলমান থাকবে।

স্থানীয়রা জানান, ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। এই মাটি ট্রলি গাড়িতে ভর্তি করে ইটভাটায় নেওয়ার সময়, সড়কগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। ট্রলির মাটি সড়কে পড়ে কাঁচা ও পাকা সড়ক মরনফাঁদে পরিনত হওয়ায়, ঘটছে দুর্ঘটনা। ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে, এলাকার ফসলি জমি রক্ষা পাবে ।

নগরকান্দায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে মাটি ব্যবসায়ীকে অর্থদন্ড

আপডেট সময় : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩