সংবাদ শিরোনাম ::
নগরকান্দা উপজেলা পরিষদ সাধারণ সভা অনুষ্ঠিত
মো: মিজানুর রহমান - নগরকান্দা (ফরিদপুর) :
- আপডেট সময় : ০৫:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৮৯ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দবির উদ্দিন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইম উদ্দিন মন্ডল, ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম, পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু ফকির এবং চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ফকির।
সাধারণ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, দাপ্তরিক কার্যক্রম এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।



















