ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নকলের দায়ে এসএসসি’র তিন পরীক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে অব্যাহতি

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০৯:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৩৪৯ বার পঠিত

চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরিক্ষায় অসদুপায় অবলম্বন করায় দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে দুজন ছাত্রী এবং একজন ছাত্র।
এ ছাড়াও পরিক্ষা কেন্দ্রের ৬ জন কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। রবিবার বেলা ১২টায় উপজেলার রাণীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পৃথক তিনটি কক্ষের তিনজন পরিক্ষার্থীর কাছে থেকে প্রশ্নপত্রের সাথে হুবহু মিল থাকা উত্তরপত্রের ফটোকপি জব্দ করে পরিক্ষা কেন্দ্রটির ট্যাগ অফিসার উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম।

পরে তিনি কতৃপক্ষকে বিষয়টি জানালে ওই কেন্দ্রে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। পরে এই কর্মকর্তাদের কাছে ওই তিন পরিক্ষার্থী জানান, তাদের গৃহশিক্ষকের কাছে থেকে তারা এই উত্তরপত্রগুলো পেয়েছেন।

এই ঘটনায় ওই ৩ পরিক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্রটির পৃথক এই তিনটি কক্ষের দায়িত্বে থাকা ৬ জন কক্ষ পরিদর্শকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃত এই ৩ পরিক্ষার্থীকে আগামী বছর নতুন করে পরিক্ষায় অংশ গ্রহণ করতে হবে এবং অব্যাহতি পাওয়া ৬ কক্ষ পরিদর্শক এই বছরে পরিক্ষা কেন্দ্রে তাদের দায়িত্বপালন করতে পারবে না বলে জানিয়েছেন ইউএনও রফিকুল ইসলাম। পরিক্ষায় অসদুপায় অবলম্বন করা এই ৩ শিক্ষার্থীর মধ্যে ২ জন কুলানন্দপুর উচ্চ বিদ্যালয় এবং ১ জন রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। তাদের রোল নাম্বার ২৬২৬৬৪, ২৬২৭০৫, ২৬২৮০৬।

ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, অসদুপায় অবলম্বন করা তিন পরিক্ষার্থী কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের শিক্ষকের কাছে থেকে উত্তরপত্রের ফটোকপি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ওই শিক্ষকদের বিষয়ে আমরা অনুসন্ধান করছি। তাদেরকে নজরদারীতে রাখা হয়েছে।

ট্যাগস :

নকলের দায়ে এসএসসি’র তিন পরীক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে অব্যাহতি

আপডেট সময় : ০৯:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪