ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নকলায় ভূয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৫ বার পঠিত

শেরপুরের নকলায় বিএমডিসির নিবন্ধন ছাড়া শিখা রানী দেবী (৩৭) নামের এক ভূয়া ডাক্তার চিকিৎসা করার সময় তাকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (৫ জানুয়ারী) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মো: শিহাবুল আরিফ।

জানা যায়, নকলা পৌরশহরের হলপট্রি এলাকায় লতিফ ম্যানসনের দু’তলায় শিখা রানী দেবী নিজের নামের আগে ডাক্তার লিখে নিজের দেওয়া দি প্যারেন্টস মেডিকেল হলে দীর্ঘদিন যাবৎ চেম্বার খুলে শিশু থেকে বিভিন্ন বয়সের রোগীর চিকিৎসা করে আসছেন।

ডা. ওয়ালী উল্লাহ বলেন, শিখা রানী দেবী বিএমডিসি’র নিবন্ধন ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করে চিকিৎসাসেবার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি’র নিবন্ধিত থাকতে হয়, শিখা রানী দেবী বিএমডিসি’র কোনো নিবন্ধন দেখাতে পারেনি। তাই তাকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ বলেন, শিখা রানী দেবী বিএমডিসি’র নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার ব্যবহার করে রোগী দেখছেন এবং রোগিদের ডাক্তার সম্বলিত সীল ব্যবহার করে ব্যবস্থ্যপত্র দিচ্ছেন। এজন্য তাকে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওয়ালী উল্লাহসহ পুলিশ বিভাগের সদস্যরা।

ট্যাগস :

নকলায় ভূয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪