ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নওগাঁর তুলসীগঙ্গা নদীর ডোবা থেকে বস্তাবন্দী যুবকের মরদেহ উদ্ধার

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ১০:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ২২২ বার পঠিত

নওগাঁয় তুলসী গঙ্গা নদীর ডোবা থেকে বস্তাবন্দী অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) বিকেলে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকি ওই নদীর ডোবার কচুরিপানার ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।

জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর থানার চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকি গ্রামের তুলসী গঙ্গা নদীর ডোবার কচুরিপানার ভিতর বস্তাবন্দী অজ্ঞাতনামা পুরুষ মানুষের মরদেহ পড়েছিল। মরদেহ এলাকার লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফুর। তিনি জানান, ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পর মরদেহটি অনেকদিন ধরে ডোবাই পড়ে ছিলো। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ। এছাড়া আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

নওগাঁর তুলসীগঙ্গা নদীর ডোবা থেকে বস্তাবন্দী যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪