নওগাঁয় হিরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ২৩৬ বার পঠিত

নওগাঁর সীমান্তবর্তী পোরশা উপজেলার ছাওড় এলাকা থেকে মাদক ব্যাবসায়ীর নিজ বাড়ির ভিতরে মাটির নিচে পুতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প ।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় নওগাঁর সীমান্তবর্তী পোরশা থানার ছাওড় গ্রামের এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করছে গোপন সূত্রে এমন খবর পেয়ে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।
এরপর দুপুর সাড়ে বারোটার দিকে সেখান থেকে নারী মাদক ব্যবসায়ী আরজিনা বেগম কে গ্রেপ্তার করেন। সে ওই ছাওড় গ্রামের মজিবর রহমানের এর মেয়ে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে এর নিজ বাড়ির দেয়ালের পাশে মাটির নিচে পুতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫ পিস ইয়াবা উদ্ধার করেন র্যাব। বর্তমানে আটককৃত আসামী আরজিনা বেগমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।




















