ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৭:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ১২৪ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে রেজওয়ানুল আহমেদ পিয়াল (২৫) নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার রুপনারায়ণপুর গ্রাম থেকে ভুয়া সিআইডি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রেজওয়ানুল আহমেদ পিয়াল বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের রিয়াজ আহমেদের ছেলে। ভুক্তভোগী মানুয়েল তপ্ন বলেন, ভয়ভীতি দেখিয়ে বিকাশ এবং নগদের মাধ্যমে ২৯ হাজার ৫৩৮ টাকা গ্রহণ করে এবং আরও টাকা দাবি করলে স্থানীয় জনতা তাকে চ্যালেঞ্জ করে। বেশকিছু দিন ধরে আমার মতো এলাকার অন্য লোকজনের কাছেও বিভিন্ন ফন্দির মাধ্যমে প্রতারণা করে এই প্রতারক।

পরে সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়। পরে থানা পুলিশের এসআই পরিতোষ চন্দ্র সরকার সঙ্গীয় কনস্টেবল মো. ইকবাল হোসেন, মো. নুর ইসলাম ও মো. ফরহাদ হোসেন গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক রেজওয়ানুল আহমেদ পিয়ালের বাড়ি বগুড়ার আদমদীঘিতে। তিনি এলাকায় এসে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন। ইতোমধ্যে একজনের কাছে থেকে ২৯ হাজার টাকা প্রতারণা করে নেয়।

তিনি আরো বলেন, এ ছাড়াও ভুয়া পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতেন। এদিনও প্রতারণা করার সময় জনগণ তাকে আটক করে রাখে। এরপর পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪