ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় দুই ভুয়া চিকিৎসকে কারাদণ্ড ও ক্লিনিক মালিককে জরিমানা

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ১২:১৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৬১ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় দুই ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও ক্লিনিক মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নজিপুর এলাকায় এ অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবীর।

আজিজুল কবীর বলেন, নজিপুরের ডক্টর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে গেলে সেখানে সঞ্জীব কুমার নামে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দেন।
তবে তিনি কমিউনিটি ক্লিনিকের একটি সনদ ছাড়া অন্যকোন কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্রে যেসব ওষুধ বা এন্টিবায়োটিক লিখেছেন সেটি তিনি লিখতে পারেন না। নামের আগে চিকিৎসক লিখে রোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে তার দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠান পরিচালক প্রদীপ কুমার অবগত রয়েছেন। এরপরও তিনি সঞ্জীব কুমারকে দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেন। এ অপরাধে পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নওগাঁর উপ-পরিচালক মোস্তাক আহমেদ, সহকারী পরিচালক আনোয়ার হোসেন, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নওগাঁয় দুই ভুয়া চিকিৎসকে কারাদণ্ড ও ক্লিনিক মালিককে জরিমানা

আপডেট সময় : ১২:১৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫