ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৬:২৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২০২ বার পঠিত

নওগাঁ সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ছোটখাটামারী গ্রামের মো. হানিফ আলীর ছেলে মাহবুবুর রহমান (৩০) ও নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর গ্রামের বাবু হোসেনের ছেলে সম্রাট হোসেন (২৮)।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মাহবুবুর রহমান ও সম্রাটকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে রোববার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০৬:২৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪