দৌলতপুরে শবেবরাত উপলক্ষে মাংসের দোকান গুলোতে উপচে পড়া মানুষের ভিড়
- আপডেট সময় : ০৫:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ২০০ বার পঠিত

রবিবার (২৫ ফেব্রুয়ারী) কুষ্টিয়া দৌলতপুরে আড়িয়া ইউনিয়নে ঘোড়ামারা গ্রামে মাংসের দোকান গুলোতে উপচে পড়া মানুষের ভিড় দেখা যায়।
এই সবেবরাত কে সামনে রেখে মানুষের হাতে ব্যাগ জুলিয়ে গরু ছাগলের মাংস নেয়ার জন্য প্রত্যেক মাংসের দোকান গুলোতে ভিড় করতে লক্ষ করা যায়।
এই ঘোড়ামারা বাজারে, প্রতি বছরের ন্যায় এবারো পাঁচ টি গরু, একটি মহিষ,ছয়টি ছাগল,এবং একটি ভেড়া জবাহ করাতে দেখা যায়। অন্যান্য বাজার গুলোতে কম বেশি গরু, মহিষ, ছাগল, ভেড়া জবাই করা হয়।
মাংসের দোকান গুতে ঘুরে দেখা যায, গরুর মাংসের দাম ৭০০ থেকে ৭৫০ কেজি,ছাগলের মাংস দাম ৯৫০ থেকে ১০০০ টাকা কেজি।
ভেড়ার মাংসের দাম ১০০০ থেকে ১০৫০ টাকা কেজি। সবেবরাত উপলক্ষে মাংস বিক্রতাদের কাছে বিষয় টি জানতে চাইলে, মাংস ব্যাবসায়িক মিনহাজ কশাই বলেন, আমরা তরতাজা সুস্থ দেশি গরু জবাহ করি, এছাড়া আমাদের কাছ থেকে অনেক এলাকার মানুষ মাংসের জন্য বায়না দিতে আসে।যেমন যে কোন বিয়ে বাড়ির জন্য, সুন্নাতে খাতনার জন্য,যে কোন অনুষ্ঠানের জন্য আমাদের কাছ থেকে মাংস নিতে আসে দূর দূরান্তে থেকে।
আরেক জন কশাই নাদের আলি বলেন, আমরা সব সময় জনগনকে ভাল, গরু,ছাগলের মাংস খাওয়াতে পারছি,কিন্তু গরুর যে দাম তাতে করে বেশ কয়েক দিন লোকশান হয়েছে, কিন্তু বেশী লোকশান না। আগে যা লাভ হত, এখন আর সেই ভাবে লাভ হচ্ছে না।
অন্যান্য ব্যাবসায়িকরা বলেন, আগের তুলনায় আমরা দাম বেশি রাখছি না। কারণ সবেবরাত উপলক্ষে মাংসের দাম আগের দামই রেখেছি।
মাংস বিক্রেতা আরো বলেন আমরা মনে করি দৌলতপুর থানার সব চেয়ে কম দামে মাংস বিক্রি করা হয়,আমাদের এই ঘোড়ামারা বাজারে।আমরা সুনামের সহিত ভাল গরু, ছাগল,মহিষ জবাই করে মানুষের খাবারের উপযোগী করা চেষ্টা করি।




















