ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতপুরে বন্ধ হলো মাটি কাটা ও বিক্রি, মিশনে উপজেলা প্রশাসন

মো: হারুন অর রশিদ - দৌলতপুর (কুষ্টিয়া) :
  • আপডেট সময় : ১০:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ১৭২ বার পঠিত

বন্ধ হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ভাবে মাটিকাটা’র উল্লেখযোগ্য স্পটগুলো। ভূপৃষ্ঠ কেটে ইট ভাটায় বিক্রি বন্ধে টানা দু’দিন অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ও আভিযানিক দল।

উপজেলার মাইলের পর মাইল রাস্তার কোল ঘেঁষে কৃষি জমিতে, সরকারি খালে, ফসলের মাঠে ভূপৃষ্ঠ কেটে বিক্রি করা হচ্ছিলো, এমন খবরে দ্রুত ব্যবস্থা নেয় দৌলতপুর উপজেলা প্রশাসন।

২২ জানুয়ারি একটি এবং ২৩ জানুয়ারি দুটি বড় পরিসরে মাটিকাটা’র স্পটে সফল অভিযান চালায় এসিল্যান্ড শাহীদুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ দল।

সবশেষ গেলো রাতে অভিযান পরিচালনা হয় আড়িয়া ফসলের মাঠে সেখানে সংশ্লিষ্টরা দৌড়ে পালালেও উচ্ছেদ কার্যক্রম চালায় দৌলতপুর উপজেলা প্রশাসন। এর আগে বাহিরমাদী ও কোলদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে মাটিকাটা সংশ্লিষ্ট অপরাধে বেশ কয়েকজন কে কারাগারে প্রেরণ করে ভ্রাম্যমাণ আদালত।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার দু’একটি জায়গায় বিচ্ছিন্ন ভাবে ছোট পরিসরে ভূপৃষ্ঠ কাটা ছাড়া মাটি কেটে বিক্রির খবর নেই। সাঁড়াশি অভিযানের খবর পেয়ে মাটি কাটা বন্ধ হয়েছে কোথাও-কোথাও।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম জানান, বেআইনি ভাবে মাটিকাটা রোধে কঠোর অবস্থানে আছে প্রশাসন। নিয়মিত পর্যবেক্ষণ ও অভিযান চলবে।

উল্লেখ্য, প্রতি মৌসুমে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার কৃষি জমির মাটি কেটে বিক্রি করা হয় দৌলতপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলার ইটের ভাটায়, এসব মাটি বহনকারী শ্যালো ইঞ্জিনের গাড়ি ও ড্রাম ট্রাক দাপিয়ে বেড়ায় অভ্যন্তরীণ সড়কগুলোতে।

দৌলতপুরে বন্ধ হলো মাটি কাটা ও বিক্রি, মিশনে উপজেলা প্রশাসন

আপডেট সময় : ১০:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪