ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ১, আহত ২

মোঃ হারুনুর রশিদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ১১:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৭১ বার পঠিত

Oplus_131072

কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) রাত প্রায় ৯টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর-ভেড়ামারা মহাসড়কের ডাং মড়কা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাগপুর দিক থেকে আসা একটি মোটরসাইকেল এবং ভেড়ামারা থেকে প্রাগপুরগামী অপর একটি মোটরসাইকেলের মধ্যে ডাং মড়কা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। তিনি গরুলা ফুটানি বাজার সংলগ্ন এলাকার মৃত উজির বিশ্বাসের ছেলে।
এদিকে আহত শুভ (৩৫) ও হুমায়ুন কবির (২১)-এর অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শুভ কইপাল গ্রামের মোখলেসুর রহমানের ছেলে এবং হুমায়ুন কবির দুখিপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ১, আহত ২

আপডেট সময় : ১১:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬