সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে আড়িয়া ইউনিয়নে ভিজিএফএর চাল বিতরণ
হারুন অর রশিদ হারুন - দৌলতপুর (খুলনা) :
- আপডেট সময় : ০১:১৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১৬৩ বার পঠিত

কুষ্টিয়া দৌলতপুরে আড়িয়া ইউনিয়ন পরিষদে গরিব দুস্ত লোকদের মাঝে ভিজিএফএর বিনা মূল্যে সরকারি চাল বিতরণ করেন বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিন।
এ সময়ে আরো উপস্তিতি ছিলেন আড়িয়া ইউনিয়নে সকল ওর্য়াডের মেম্বার গণ।আরো উপস্থিতি ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী।
বিভিন্ন এলাকার গরিব দুস্ত লোকদের মাঝে বিনা মূল্যে ১০ কেজি করে চাউল বিতরণ করেন আড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিন।
চেয়ারম্যান হেলাল উদ্দিন সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত নিজে দাড়িয়ে থেকে এই চাল বিতরণ করেন।এবং গরিব পরিবারের পাশে দাড়িয়ে খোজ খবর নেন।
চেয়ারম্যান আরো বলেন, আমি চেষ্টা করবো সবাই যেন এই চাউল পায়। যদি দুই এক জন না পায় তবে তাদের আমি বাহির থেকে কিনে দেবো। চেয়ারম্যান বলেন আমি চাই,আমার ইউনিয়নে কোন লোক যেন খাবারের জন্য কষ্ট না করে।




















