ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দেবহাটায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু: মোটরবাইক চালক স্বামী আহত

আব্দুল্লাহ আল মামুন- দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ১০:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৯১ বার পঠিত

দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার থেকে খাবার কিনে স্বামীর সাথে বাপের বাড়ি ফিরছিলেন ফারহানা খাতুন (১৮)। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সাথে পারুলিয়া বাজার থেকে খাবার কিনে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন তারা।

এসময় তাদের বহনকৃত মোটরসাইকেলটিতে মালমাল ভর্তি ট্রাকে চাপা দিলে সেখানে প্রাণ যায় ওই নারীর।নিহত গৃহবধু উপজেলার ভাতশালা গ্রামের খালিদ হাসানের স্ত্রী ও পারুলিয়া গাজিবাড়ি এলাকার মোশারফ হোসেনের মেয়ে।
গৃহবধুর স্বামী খালিদ হাসান বলেন,গত ২ মাস আগে তারা বিবাহ করেছেন। শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পারুলিয়াস্থ কামালের ‘স’ মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে সাতক্ষীরা অভিমুখে যাওয়া একটি ট্রাক পিছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কাদেয়। এসময় তারা রাস্তার উপরে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় তার স্ত্রী পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এদিকে ঘাতক ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় তাকে আটক করা সম্ভব হয়নি। দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

দেবহাটায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু: মোটরবাইক চালক স্বামী আহত

আপডেট সময় : ১০:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫