ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

দেড় যুগ বছর পর সালথায় আজ বিএনপির কর্মী সম্মেলন

শরিফুল হাসান- সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ১১১ বার পঠিত

প্রায় দেড়যুগ পর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রবিবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলা সদর এলাকা।

এদিকে পদ পেতে সভাপতি এবং সাধারন সম্পাদক প্রার্থীরা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং চালাচ্ছেন। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। তবে সম্মেলন সফল করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা একসাথে মিলে কাজ করছেন বলে জানা গেছে।

সভাপতি প্রার্থীরা হলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান হুমায়ুন খা, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, হাবিবুর রহমান হাবিব, মো. ফরিদুর রহমান প্রমুখ। সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন, উপজেলা বিএনপির সাবেক  সিনিয়র সহসভাপতি মো. শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুগ্ম সম্পাদক মো. শাহিনুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. জাহিদুল হাসান লাভলু, মো. রাশেদ মিয়া, ফরিদপুর জেলা যুবদলের নেতা এডভোকেট আজিজুর রহমান লিটন প্রমুখ।

সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ বলেন, কেন্দ্রীয় নির্দেশে সালথায় কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদস্য মো. আমিনুর রহমান মুসা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলার। সম্মেলন সঞ্চালনা করবেন
ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু।

সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো.আছাদ মাতুব্বর বলেন, তারেক রহমানের নির্দেশে ১৬ বছর পর কাঙ্ক্ষিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফরিদপুর-২ আসনের বিএনপি নেত্রী শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করার লক্ষে এই সম্মেলন সফল করতে হবে। সম্মেলন ঘিরে সকল নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

দেড় যুগ বছর পর সালথায় আজ বিএনপির কর্মী সম্মেলন

আপডেট সময় : ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫