ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৯৩ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের সালথায় বসতঘরের সিঁধকেটে ঘরে ঢুকে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে ওই যুবককে আটক করে সালথা থানা পুলিশ। আটককৃত রিপন মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের আক্তার মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান,মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বসতঘরে সিঁধকেটে ঘরে ঢুকে ওই গৃহবধুকে ধর্ষন করে রিপন। পরে বিষয়টি জানাজানি হলে সকালে এলাকার লোকজন রিপনকে তার বাড়িতে ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়। রিপন এলাকার বখাটে যুবক বলে পরিচিত।
ওই গৃহবধুর স্বামী অভিযোগ করে বলেন, আমি কামলা দিতে ৮দিন ধরে বাড়ির বাইরে ছিলাম। আমার স্ত্রী দুটি সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলো৷ বখাটে রিপন সিঁধকেটে ঘরে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষন করে। এবিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।
সালথা থানার তদন্ত ওসি মোঃ মারুফ হাসান রাসেল বলেন, ঘরের সিঁধকেটে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে রিপনকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ০৭:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫