ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

দুই বাসের রেষারেষিতে প্রান হারালো মোটরসাইকেল আরোহী-বাসে আগুন

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ১০:২৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ২৫২ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় বাস দু’টি তে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবোর ম্যাগপাই এলাকার বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলেই আলী নুর পরিবহনের ঢাকা মেঃ ব ১৩-১১৭৩ এবং ঢাঃ মেঃ ব ১৫-৭৭৬৫ নাম্বারের দুইটি পরিবহনে আগুন ধড়িয়ে দেওয়া হয়।

নিহত মোটরসাইকেল চালক হলো ঢাকা জেলার ডেমরা থানার থুলথুলিয়া এলাকার মোঃ মাজেদ ওরুফে বাহারুলের ছেলে মেহেদী হাসান (২৫)।তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন বলেন, সকালে আলী নুরের দুই বাস রেষারেষি করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিলো। এসময় সেই বাস দু’টি চাপা পড়ে মোটরসাইকেল আরোহীর ঘটনা স্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা বাস দু’টিতে আগুন দেয়৷ আমরা খবর পেয়ে দ্রুত দুইটি ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটেনি । এবং মোটরসাইকেল আরোহী নিহতের মরদেহে থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, আমি তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে আসি৷ এসে দেখি দুইটি বাসে আগুন জ্বলছে। একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেয়। এখন বাস দু’টির আগুন নিয়ন্ত্রণে।

বাসে আগুন ধড়িয়ে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সকালে এই দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়৷ এরপরই স্থানীয় জনতা বাস দু’টিতে আগুন ধড়িয়ে দেয়৷ আর নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া রেকার দিয়ে সড়ক থেকে বাস দু’টিকে সড়ক থেকে সড়িয়ে নেওয়ার কাজ চলছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

দুই বাসের রেষারেষিতে প্রান হারালো মোটরসাইকেল আরোহী-বাসে আগুন

আপডেট সময় : ১০:২৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩