সংবাদ শিরোনাম ::
দুই নারী, এক বিলাস বহুল গাড়ী সহ ৪ জন মাদকসেবী আটক
জাহিদুল ইসলাম জাহিদ- লালমনিরহাট:
- আপডেট সময় : ১২:৩৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৭৬ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারি ৭নং ওয়ার্ডের পকেট নামক এলাকায় গতকাল রাত ১১ টার দিকে দুইজন নারী এবং একটি বিলাসবহুল গাড়ী সহ চারজন মাদকসেবীকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
যানা যায়, ওইরাতে তারা বর্ডার এলাকায় ফেনসিডিল সেবন করার সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে ।
বুধবার (০৯-১০-২৪) সকালে ওই দুই নারীকে মুছলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।
এবং বাকি দুই আসামী সনি এবং আরিফ উভয়ের বাড়ি রংপুরের সেনপাড়া এলাকায়। তাদের দুজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদ উন নবী বলেন,
মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করে হয় পরে মাদক সেবনের দায়ে একটি নিয়মিত মামলা রুজু করে আজ দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়।




















