ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দীর্ঘ ১৫ বছর পরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হিলিতে মিছিল

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১২৩ বার পঠিত

দিনাজপুর জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে দীর্ঘ ১৫ বছর পরে জেলার হাকিমপুর হিলিতে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দিতে আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে ব্যাপক সারা ফেলেছে দিনাজপুরের ১৩ টি উপজেলায়। প্রচার প্রচারণায় নানা কর্মসূচী পালন করছেন বিভিন্ন উপজেলা ও পৌর জামায়াতের নেতা কর্মীরা।

বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে প্রায় দুই শত মোটরসাইকেল সহ শোভাযাত্রাটি উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভা প্রদক্ষিণ করে হাকিমপুর সরকারি কলেজ শেষ হয়। পরে পৌর শহরের প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় নেতা কর্মীরা জামায়াত আমিরের আগমনে স্বাগত জানিয়ে দলীয় ও ইসলামী বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রা, মিছিল ও সংক্ষিপ্ত পথসভায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, যুব বিভাগের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মফিজুল, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাইদুল ইসলাম, সেক্রেটারি শফিকুল ইসলাম সহ তিনটি ইউনিয়ন জামায়াতের আমীর, সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব বিভাগের নেতাকর্মী এবং কর্ম পরিষদের সদস্য এতে শতঃস্ফুর্ত অংশ গ্রহণ করেন। 

সংক্ষিপ্ত পথসভায়, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর জালিমেরা জামায়াতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে। যারা জুলুম নির্যাতন করেছে তারাই পালিয়েছে। তাই ৫ আগষ্টের পরে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এ দেশে আর কোন জালিমদের ঠাই হবে। আর কাউকে জুলুম নির্যাতন, টেন্ডারবাজী, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। পরিশেষে আগামী ২৫ তারিখে জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

দীর্ঘ ১৫ বছর পরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হিলিতে মিছিল

আপডেট সময় : ০৬:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫