ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনে বাসের হেলপার- রাতে ছিনতাইকারী ভাঙ্গায় ছদ্মবেশী ৩ ছিনতাইকারী গ্রেফতার

মো: সরোয়ার হোসেন -ভাঙ্গা ( ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৬২ বার পঠিত

দিনের বেলা কেউ বাসের হেলপার,কেউ শ্রমিক,কেউ মাছ ধরার কাজ করতো। রাতে হয়ে উঠতো ভয়ংকর অপরাধী চক্রের সক্রিয় সদস্য। এমনই ঘটনা হরহামেশাই ঘটতো ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায়।

ভাঙ্গা থানা পুলিশ এমন ছদ্মবেশী ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায় বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের নিকট থেকে লুণ্ঠিত মালামাল সহ ছিনতাই কাজে ব্যবহৃত ধারাল চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার পৌরসদরের পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে সাকিব মিয়া(২২), একই এলাকার আব্বাস আলীর ছেলে জসিম শেখ(২৫)এবং হারুন মাতুব্বরের ছেলে পাপ্পু মাতুব্বর( ২৭)।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান,দীর্ঘদিন যাবৎ একটি অপরাধী চক্র দিনের বেলা বাসের হেলপার, শ্রমিক সেজে রাতের বেলা ভয়ংকর ছিনতাই কাজে জড়িত ছিল। ভাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দিনে বাসের হেলপার- রাতে ছিনতাইকারী ভাঙ্গায় ছদ্মবেশী ৩ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০২:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩