ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে ২০ টাকা

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১২৯ বার পঠিত

দিনাজপুরের হিলি বন্দর বাজারে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমেছে। প্রকার ভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজির পেঁয়াজ খুচরা বাজারে এখন বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 
বুধবার (২ অক্টোবর) বিকেলে হিলি বাজার ঘুরে জানা যায়, গত চারদিন আগেও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৮৫ থেকে ৯০ টাকা কেজি হিসেবে। আজ মঙ্গলবার খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যটি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। এই বাজারে দেশি পেঁয়াজের দামও কমেছে। বর্তমানে ১০ টাকা কমে দেশি পেঁয়াজ ১১০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। 

জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর থেকে ভারত সরকার ২০ শতাংশ কম শুল্কে এবং ১৪৫ ডলার মূল্যে পেঁয়াজ রপ্তানি শুরু করে। এরপর থেকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পায়। যে কারণে কমতে থাকে পেঁয়াজের দাম।

দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে ২০ টাকা

আপডেট সময় : ০৫:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪