ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের হিলিতে বাড়ছে কলার চাষ

মোঃ ওয়াজ কুরনী-হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ১১:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১০১ বার পঠিত

দিনাজপুরের হিলিতে কলা চাষের উপযোগী জমি থাকায় বাড়ছে কলার আবাদ। এখানকার উৎপাদিত কলা স্থানীয় চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে বিভিন্ন জেলায়। কৃষকেরা বলছেন, কলা আবাদে খরচ কম, ভালো ফলন ও দাম ভাল পাওয়ায় কলা চাষে ঝুঁকছেন তারা। আজ উপজেলা কৃষি বিভাগ বলছে, এই উপজেলার মাটি কলা চাষের উপযোগী হওয়ায় ভাল ফলন হচ্ছে। এতে লাভবান হওয়ায় দিন দিন কলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামের কলাচাষি মো. শাহিনুর ইসলাম বলেন, আগে বলা হতো ধান, লিচু, আমের জেলা দিনাজপুর। তবে এখন দিনাজপুরের হিলিতে দিনদিন বাড়ছে কলার আবাদ। উপজেলায় উঁচু জমি, ফলন ও দাম ভালো পাওয়ায় কলার আবাদে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। 

আরেক ক্রেতা মো.আবু জাফর বলেন, কয়েক বছর আগেও হিলির কৃষকরা কলা আবাদে মনোযোগী ছিলেন না। বর্তমানে কম খরচে বেশি লাভের কারণে কলা আবাদে ঝুঁকছেন কৃষকেরা। 

আবু জাফর আরও বলেন, হিলিতে সবরি কলা, সাগর কলা, মালভোগসহ চিনি চাম্পা জাতের কলার আবাদ বেশি হয়েছে। কৃষকরা বাগান থেকেই বিক্রি করছেন এসব কলা। প্রতি কাদি কলা ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করছেন বাগান মালিকেরা। এবার কলার দাম ভালো পাওয়ায় খুশি কলা চাষিরা। 

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম বলেন, হাকিমপুর উপজেলায় উৎপাদিত কলার মান বজায় রাখতে কৃষি বিভাগ কৃষকদের সার্বক্ষণিক সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিভাবে আরও কলার চাষ বাড়ানো যায়। সে ব্যাপারেও পরিকল্পনা নেওয়া হয়েছে। কলা চাষে বেশি লাভ হওয়ায় এলাকার অন্য কৃষকরাও কলা আবাদের কথা ভাবছেন।

দিনাজপুরের হিলিতে বাড়ছে কলার চাষ

আপডেট সময় : ১১:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪