ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের হিলিতে কমেছে আদা-পেঁয়াজ ও আলুর দাম

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ৮১ বার পঠিত

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আদা, আলু ও পেঁয়াজের দাম। কেজিপ্রতি দেশি আলু ১০ টাকা কমে ২০ টাকায় এবং পেঁয়াজ প্রকার ভেদে কেজিপ্রতি ৫ টাকা কমে ৪০ থেকে ৪৫ টাকা ও ভারতীয় আদা কেজিপ্রতি ২০ টাকা কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি আলু ও পেঁয়াজ উঠতে শুরু করাতে এবং আদার সরবরাহ বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে সবজি বিক্রেতা ইউসুফ আলী বলেন, এক সপ্তাহ থেকে হিলি বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমতির দিকে। মোকামে দাম কম হওয়ার কারণে আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করতে পারছি। আগের থেকে ক্রেতাও অনেক বেড়ে গেছে। বর্তমানে কাঁচাবাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত সপ্তাহে ভারতীয় ২৯ ট্রাকে প্রায় ৮৫০ টন পেঁয়াজ এবং ভারতীয় ৮ ট্রাকে ১৬৫ টন আদা আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

দিনাজপুরের হিলিতে কমেছে আদা-পেঁয়াজ ও আলুর দাম

আপডেট সময় : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫