ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের হিলিতে অস্থির পেঁয়াজের বাজার

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ১৭৭ বার পঠিত

পূজার ছুটির পর থেকেই হিলি স্থলবন্দরে অস্থির পেঁয়াজের বাজার। ভারতীয় অভ্যন্তরে দাম বৃদ্ধি ও রপ্তানিমূল্য বৃদ্ধির অজুহাতে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে। হঠাৎ করে বন্দরে দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন পাইকার ও কমিশন ব্যবসায়ীরা।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে হিলি স্থলবন্দর ঘুরে দেখা যায়, পূজার ছুটির পর গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ শনিবার বন্দরে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে আর আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের কমিশন ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দরে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। আগেই ৬০ টাকা পেঁয়াজ কিনেছি এখন সেই পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকা কিনতেছি।

স্বপন নামের এক পাইকার বলেন, পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ার কারণে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। ব্যবসা নিয়ে বিপাকে পড়েছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে পেঁয়াজ দাম বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি রপ্তানি মূল্য বৃদ্ধি করেছে ভারত সরকার। আগে ২০৫ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ভারত সরকার সেটি বাড়িয়ে নির্ধারণ করেছে ৮০০ মার্কিন ডলার। এতে করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে প্রতিকেজিতে খরচ পড়বে ৮৮ টাকা। দেশে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে জানান তিনি।

কাস্টমস সুত্রে জানা যায়, গতকাল রোববার হিলি স্থলবন্দরে ১৫টি ভারতীয় ট্রাকে সাড়ে ৩শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ভারত থেকে চার প্রদেশের পেঁয়াজ আমদানি হয়েছে।

দিনাজপুরের হিলিতে অস্থির পেঁয়াজের বাজার

আপডেট সময় : ০৫:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩