সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
মোঃ ওয়াজ কুরনী-হিলি (দিনাজপুর):
- আপডেট সময় : ১১:২৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ১২৭ বার পঠিত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে স্বাভাবিক আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি জানান, খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্ধ আছে বন্দরের সকল কার্যক্রমও। একদিন বন্ধের পর আবারো আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, বড়দিন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।



















