ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু 

মোঃ ওয়াজ কুরনী-হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৯:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭৪ বার পঠিত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎস ‘বড়দিন’ উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি সহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম শুরু হয়েছে। যদিও স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। 

তিনি বলেন, “খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে ভারতের সাথে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। এছাড়াও বন্ধ রাখা হয়েছিলো বন্দরের সকল কার্যক্রম। একদিন বন্ধের পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আবারো আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।” 

তিনি আরো বলেন, “বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। এসব ট্রাক আনলোড হয়ে দেশি ট্রাকে লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।” 

হিলি ইমিগ্রেশন (ওসি) আরিফুল ইসলাম জানান, বড়দিন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, এখনো স্বাভাবিক আছে।

দিনাজপুরের হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু 

আপডেট সময় : ০৯:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪