ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের বিরামপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৯৯ বার পঠিত

দিনাজপুরের বিরামপুরে খোসাসহ লিচু খাওয়ার সময় গলায় লিচুর বিচি আটকে সালমান রনি (৫) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে।

উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
সালমান রনি ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে। সে স্থানীয় শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির মা সাজেদা খাতুন।

মা সাজেদা খাতুন বলেন, ‘দুপুরের দিকে রনি ও জীবন নামের দুই বন্ধু মিলে বাড়ির পাশে লিচু বাগানে লিচু খেতে যায়। এর কিছুক্ষণ পর রনি বাসায় ফিরে আসে উদ্ভট আচরণ করতে থাকে। এ সময় সে মুখে কোনো কথা না বলতে পারলেও গলায় কিছু একটা আটকে আছে এমন ইঙ্গিত করে। পরে তার অবস্থার অবনতি হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শিশু রনির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুন ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার মুখে বা গলায় লিচুর বিচি আটকে আছে কি না, এমন বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।

দিনাজপুরের বিরামপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪