ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে

মোঃ ওয়াজ কুরনী -দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ২৫৬ বার পঠিত

নতুন বছরের শুরুতেই উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার (৫ জানুয়ারি) জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

এদিকে, শীত থেকে বাঁচতে মোটা জামা-কাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়েও উষ্ণ রাখার চেষ্টা করছেন অনেকেই। গৃহপালিত পশুকে শীত থেকে রক্ষায় পরিয়ে দেওয়া হচ্ছে চটের বস্তা।

শীতে জবুথবু হয়েও কাকডাকা ভোরে অনেক শ্রমজীবী মানুষেরা ঘর থেকে বের হয়েছেন। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

ট্যাগস :

দিনাজপুরের তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে

আপডেট সময় : ০৫:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪