ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরের ঘোড়াঘাটে নৌকার মাঝি বরণে নেতা-কর্মীদের ঢল

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১১৯ বার পঠিত

দিনাজপুর-৬ আসনের নৌকার দলীয় মনোয়নয় পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শিবলী। আজ মঙ্গলবার সকালে তিনি ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় আসেন।

এদিন সকাল সকাল সাড়ে ১১টায় ঘোড়াঘাট উপজেলার শূন্য রেখায় আওয়ামী লীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন। ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর এবং হাকিমপুর উপজেলার দলীয় নেতৃবৃন্দরা তাঁকে ফুলের মালা এবং ফুলের তৈরি নৌকা দিয়ে শুভেচ্ছা জানান।

পরে চার উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে তাকে ঘোড়াঘাট থেকে তার নির্বাচনী আসনের অন্য উপজেলার দিকে নিয়ে যান। এসময় ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড়ে পথসভার আয়োজন করে পৌর আওয়ামী লীগ। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে শিবলী সাদিক বলেন, ‘এই নির্বাচন কোন ব্যক্তির নির্বাচন নয়! এই নির্বাচন বাংলাদেশের সংবিধানের নির্বাচন। এই নির্বাচন সন্ত্রাসকে দমন করার নির্বাচন। আপনারা নৌকায় ভোট দিন। সেই সাথে দোয়া করবেন আমি যেন আপনাদের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারি।’

এরআগে গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিনাজপুর-৬ আসন থেকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে শিবলী সাদিকের নাম ঘোষণা করেন।

দিনাজপুরের ঘোড়াঘাটে নৌকার মাঝি বরণে নেতা-কর্মীদের ঢল

আপডেট সময় : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩