ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের ঘোড়াঘাটে ধান মজুতের অভিযোগে জরিমানা

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৪:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৯ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে মজুত বিরোধী অভিযানে অবৈধভাবে ধানের মজুত রাখায় স্থানীয় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মজুত করে রাখা ধান একদিনের মধ্যে বাজারজাত করতে ব্যবসায়ীকে নির্দেশনা প্রদান করেন আদালত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

অভিযানে বাজারটির একটি গুদামে অবৈধভাবে ৪০০ বস্তা ধান মজুদ করে রাখায় ধান ব্যবসায়ী শাহজামালকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এসব বস্তায় প্রায় ২০ মেট্রিক টন ধান মজুদ করে রাখা ছিল।

ব্যবসায়ী শাহজামাল একই ইউনিয়নের হাটশ্যামগঞ্জ গ্রামের মৃত ময়েজ আলী মণ্ডলের ছেলে। তিনি গুদামের সামনে একটি দোকানে ধান কেনা-বেচা করেন। অধিক মুনাফা লাভের আশায় তিনি দীর্ঘদিন থেকে অবৈধভাবে ধানের মজুদ করে আসছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘গুদামটিতে অবৈধভাবে মজুত করে রাখা অধিকাংশ ধান গত ইরি মৌসুমের। তবে তার ধান মজুত করার কোন বৈধতা নেই। তাই কৃষি বিপণন আইন ২০১৮ এর ৬ (১) ধারা লঙ্ঘন করায় একই আইনের ১৯ (১) (ক) ধারায় ধান ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।’

দিনাজপুরের ঘোড়াঘাটে ধান মজুতের অভিযোগে জরিমানা

আপডেট সময় : ০৪:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪