ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের ঘোড়াঘাটে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক- ১

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ১৪৩ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে এক প্রতারককে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার৷ ১০ই আগস্ট বিকাল আনুমানিক ৫ টার সময় উপজেলার ৩নং সিংড়া ইউপি দক্ষিণ দেবীপুর মৌজার রানীগঞ্জ বাজার মসজিদের সামনে মুদি দোকানে এ ঘটনা ঘটে।

ভূয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারি ব্যক্তি হলেন, বগুড়া জেলার কাহালু থানার ছোট পিপড়া গ্রামের তছলিম উদ্দিন সাকিদারের ছেলে আব্দুল মজিদ(৩৭)।

পুলিশ জানাই, রানীগঞ্জ বাজারে কাউসার পারভেজ এর মুদি দোকানে এনার্জি ডিংন্স কিনতে যান আবদুল মজিদ (৩৭)। তখন দোকানি একটি এনার্জি ডিংন্স দেয়।

তখন আবদুল মজিদ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকানি কে বলেন, এইসব এনার্জি ডিংন্স বিক্রয় করা অপরাধ। এনার্জি ডিংন্স বিক্রয়ের কোন বৈধ কাগজপত্র আছে। দোকানী কিছু বলে ওঠার আগেই, আবদুল মজিদ বলেন মামলা থেকে বাঁচতে এবং গ্রেফতার না হতে চাইলে নগদ ১০ হাজার টাকা দাবি করে এবং দোকানিকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে। দোকানি আতঙ্কিত হয়ে নগর ২ হাজার টাকা প্রদান করেন।

পরে দোকানির সন্দেহ হলে বাজারের অন্যান্য দোকানি এবং স্থানীয় মানুষদের বিষয়টি জানান। তখন স্থানীয় লোকেরা দ্রুত আবদুল মজিদ কে খুঁজে বের করে তার পরিচয় জানতে চাইলে সে একেক সময় একেক কথা বলে। তখন কাউসার পারভেজ থানায় সংবাদ দেয়৷ সেই সময় দোকানের সামনে অনেক লোকজন উপস্থিত হয় এবং ভূয়া ডিবি পরিচয় প্রদানকারী কে সামান্য মারপিট করে আঘাত প্রাপ্ত করে।

ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিবি পরিচয় প্রদানকারী আব্দুল মজিদকে হেফাজতে নেয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করায়।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, দোকানি কাউসার পারভেজ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারি ব্যক্তিকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

দিনাজপুরের ঘোড়াঘাটে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক- ১

আপডেট সময় : ০৩:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩