ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের ঘোড়াঘাটে চুমকি হত্যাকাণ্ড

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ১৬৭ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে ফারহানা আক্তার চুমকি (৩৫) হত্যাকাণ্ডের পাঁচদিনের মাথায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী সাবেক ইউপি চেয়ারম্যানসহ তার দুই সহযোগীকে।

পারিবারিক ও সামাজিক ভাবে সম্মানহানি হওয়ায় পরিকল্পিতভাবে চুমকিকে হত্যা করেছে তার দ্বিতীয় স্বামী আব্দুর রাজ্জাক (৫০)।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ।

পুলিশ সুপার বলেন, ‘নিহত চুমকির প্রথম স্বামী সাথে সংসার চলা অবস্থায় ২০২২ সালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং চুমকি তার প্রথম স্বামী এজাজুল হক ওরফে সনিকে তালাক দিয়ে ওই চেয়ারম্যানকে বিয়ে করে। নিহত চুমকিকে বিয়ে করায় সামাজিক ও পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন হতে থাকে আব্দুর রাজ্জাক। সে কারণেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী চুমকিকে বিয়ের কথাবলে ঘোড়াঘাটে নিয়ে যাওয়ার কথা বলে চেয়ারম্যান রাজ্জাক। নিহত চুমকি তার কথায় রাজী হওয়ায় গত বৃহস্পতিবার (২৮ জুলাই) নিহত চুমকিকে পাঁচবিবি উপজেলা থেকে ভাড়া করা মাইক্রোবাসে করে নিয়ে আসে গাড়িটির চালক এমদাদুল। এরপর পৃথক পৃথক জায়গা থেকে হত্যাকারী চেয়ারম্যান এবং তার সহযোগীরা গাড়িতে উঠে। তারা সময় তারা নিহত চুমকিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় নিয়ে আসে এবং গাড়ীর মধ্যেই গলায় রশি পেচিয়ে শ্বাসরোধ করে চুমকিকে হত্যা করে। এরপর চুমকিতে খারাপ মেয়ে বলে আখ্যায়িত করতে কথিত পতিতা এলাকা মোজামের আম বাগানে চুমকির লাশ ফেলে রেখে চলে যায় তারা। গ্রেপ্তার তিন আসামীকে বৃহস্পতিবার দিনাজপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (৫০) এবং তার সহযোগী একই উপজেলার বয়রা-ছাতিনালী গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে এমদাদুল হক (৪৮) ও মাইক্রোচালক দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মরিচা গ্রামের ইয়াকুব আলীর ছেলে এমদাদুল হক (৪৫)।

অপরদিকে নিহত ফারহানা আক্তার চুমকি জয়পুরহাট সদর উপজেলার মধ্যদড়িপাড়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।

এরআগে ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া এলাকায় মোজামের আম বাগানে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত হলে নিহতের বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা করে। এরপর তথ্য প্রযুক্তির সহযোগীতায় ঘোড়াঘাট থানা পুলিশ বিভিন্ন জেলা থেকে হত্যায় জড়িত চেয়ারম্যানসহ তার সহযোগীদেরকে আটক করে।

দিনাজপুরের ঘোড়াঘাটে চুমকি হত্যাকাণ্ড

আপডেট সময় : ০৮:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩